1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মধুমতি নদীতে ট্রলার ডুবে দুজন নিখোঁজ - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ২২৬ বার পঠিত

গোপালগঞ্জ সদর উপজেলার তালা বালুঘাটে মধুমতি নদীতে বালুবোঝাই একটি ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শ্রমিকরা হলেন বিল্লাল সুকানী ও মো. রিপন। তাদের বাড়ি ভোলা জেলায়।

শনিবার (১৬ জানুয়ারি) ভোর রাতে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের তালা বালুঘাটে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। 

তাদের উদ্ধারে কাজ করছে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও খুলনার একটি ডুবুরিদল। ট্রলারে ৩ জন শ্রমিক ছিল, তাদের মধ্যে একজন ট্রলার শ্রমিক বের হতে পারলেও বাকি দুজনের ভাগ্যে কী ঘটেছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি কেউ।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম জানিয়েছেন, রাতের বেলায় জোয়ারের সময় বালুভর্তি ট্রলার এনে তালা বালুঘাটে নোঙর করে শ্রমিকরা ট্রলারের মধ্যে ঘুমিয়ে পড়েন। রাতে ভাটার সময় বালুভর্তি ট্রলারটির সামনের অংশ উঁচু হয়ে পেছনের অংশ (কেবিন) পানিতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা ৩ জন শ্রমিকের মধ্যে এক শ্রমিক তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ হয়। 

খবর পেয়ে রোববার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com