1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
খালেদা জিয়া মুক্ত, তার মুক্তির দাবি অযৌক্তিক: আইনমন্ত্রী - Nadibandar.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ বার পঠিত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বেগম খালেদা জিয়াকে দু’টি শর্তে কারাগার থেকে মুক্ত করা হয়েছে, তার মুক্তির ব্যাপারে বিএনপির দাবি অযৌক্তিক।’

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ‘বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবন’ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করলে তার মুক্তির আবেদনের দু’টি শর্ত মিথ্যা প্রমাণিত হবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া জেলে থাকাকালীন তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য আবেদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মহানুভবতায় ৪০১ ধারায় দণ্ডাদেশ স্থগিত রেখে দুই শর্তে তাকে মুক্তি দিয়েছেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ প্রমুখ।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com