1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
খুলে দেওয়া হলো নয়াপল্টন সড়ক - Nadibandar.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ বার পঠিত

২৪ ঘণ্টা পর খুলে জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো রাজধানীর নয়াপল্টন এলাকার সড়ক। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের দিকে যাওয়ার রাস্তা এবং ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড়ে দিকে চলাচলের রাস্তা খুলে দেওয়া হয়।

তবে নয়াপল্টনে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় তালাবদ্ধ অবস্থায় আছে। কার্যালয়ের সামনে অবস্থান করছে পুলিশ।

রাস্তার দুই পাশেও পুলিশের অবস্থান দেখা গেছে।

এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, নিরাপত্তার স্বার্থে এই রাস্তায় চলাচল বন্ধ করা হয়েছে। রাস্তার দুপাশের দোকান এবং ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে সকাল থেকে। তবে সাধারণ মানুষ তাদের পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত কর‍তে পারবে।

kalerkantho

এদিকে বিকাল ৪টার পর কার্যালয়ের ভেতর থেকে ডগ স্কোয়াড নিয়ে বের হতে দেখা যায় বাহিনীর সদস্যদের। মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনামুল হক মিঠু জানান, ভেতরে তাদের ক্রাইম সিনের লোকজন কাজ করছেন। নিরাপত্তা বজায় রাখতে সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

গতকাল (বুধবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা বন্ধ করে অবস্থান নেওয়া নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পর সেখানে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। বহু নেতাকর্মীকে কার্যালয় থেকে আটক করা হয়েছে।  

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com