1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বিএনপির ৫ সংসদ সদস্যের পদত্যাগপত্র গ্রহণ স্পিকারের - Nadibandar.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ বার পঠিত

বিএনপির দলীয় পাঁচ সংসদ সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার বলেন, ‘আমি পদত্যাগপত্র গ্রহণ করেছি। ওই আসনগুলো এরই মধ্যে শূন্য হয়েছে। ’ 

আজ রবিবার বেলা সোয়া ১২টার দিকে পদত্যাগপত্র জমা দেওয়ার পর বগুড়া–৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ সাংবাদিকদেরও একই তথ্য জানান।

তিনি বলেন, ‘জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে আমরা পাঁচজন পদত্যাগপত্র জমা দিয়েছি। স্পিকার আমাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ’ 

সংসদ ভবনস্থ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘তাঁরা আমার কাছে ৭টা আবেদন জমা দিয়েছেন। পাঁচজন সশরীরে ছিলেন, তাঁদেরটা গ্রহণ করা হয়েছে। বাকি দুইজনের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেব। ’

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com