1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
১০ দফা দাবির মধ্যে নতুন কোনো দাবি নেই: ওবায়দুল কাদের - Nadibandar.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বর গেল। শুধু আতঙ্ক সৃষ্টি ছাড়া বিএনপি কিছুই করতে পারেনি। ১০ দফা দাবি দিয়েছে তার মধ্যে নতুন কোনো দাবি নেই।

আজ সোমবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন। শহরের টাউন ফুটবল মাঠে বেলা ১১টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনে হেরেছে মানে নির্বাচনেও হারবে। বিএনপির সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে। এরপর সেমি ফাইনাল খেলা হবে। নির্বাচনে হবে ফাইনাল খেলা। সব খেলায় বিএনপি হারবে। ’

রিজার্ভ নিয়ে সেতুমন্ত্রী বলেন, দেশে ৫ মাসের রিজার্ভ মজুত আছে। তিন মাসের রিজার্ভ জমা থাকলেই দেশ স্বাভাবিক পরিস্থিতিতে থাকে। সেখানে ৫ মাসের রিজার্ভ মানে দেশে কোনো সংকট নেই।

নদী বন্দর/এসএম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com