1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করে না, সুরক্ষা দেয় : প্রধানমন্ত্রী - Nadibandar.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৬ বার পঠিত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনও মানবাধিকার লঙ্ঘন করে না, সুরক্ষা দেয়।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলের সভাপতি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের (নূর চৌধুরী এবং এএম রাশেদ চৌধুরী) আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা মানবাধিকারের কথা বলে। আমার পরিবারকে হত্যা করতে ধানমণ্ডির ৩২ নম্বরে সরাসরি গিয়েছিল নূর চৌধুরী। সে এখন কানাডায় আছে। কানাডার সরকারকে বারবার বলছি ফেরত দেওয়ার জন্য। কিন্তু তারা ফেরত দেয় না। তারা আবার মানবাধিকারের কথা বলে।

তিনি বলেন, দেশবাসীর কাছে আমার প্রশ্ন- আমার পরিবারকে হারিয়েছি, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, নির্মম নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে। একবারও কি ভেবেছেন তখন মানবাধিকার কোথায় ছিল।

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বিএনপির লোকেরা গুম খুন নিয়ে কথা বলে। অথচ এই দেশে গুম-খুনের কালচার শুরু করেছিলেন জিয়াউর রহমান। আমাদের শত শত নেতাকর্মীকে গুম করেছে। ফাঁসি দেওয়ার সংস্কৃতিও তার। একদিনে দশজনকে ফাঁসি দিয়েছে। বিমান বাহিনীর ৫৬২ জন, সেনাবাহিনীর ২ হাজার অফিসার ও সৈনিককে হত্যা করেছে। তাদের পরিবারগুলো আজও আপনজনের জন্য কাঁদে। মরদেহের খবরটাও তারা পায়নি। এরপর কোন মুখে বিএনপি গুম-খুন নিয়ে কথা বলে?

তিনি বলেন, তারা (বিএনপি) জাতির পিতা বঙ্গবন্ধুর খুনিদের দূতাবাসে চাকরি দিয়েছে। তখন মানবাধিকার লঙ্ঘন হয়নি? এখন জঙ্গি, মাদক ব্যবসায়ী কারা মারা গেছে, সেটা নিয়ে তারা ব্যস্ত। আজকে বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি। বিএনপির কোনো কর্মসূচি আছে?

সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com