1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৬ জন - Nadibandar.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১০২ বার পঠিত

সাহিত্যচর্চা ও সংগঠন প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় পাঁচজন লেখক ও এক সংগঠক পাচ্ছেন ২০২২ সালের ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার’।

‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২ কমিটি’র সদস্য সচিব প্রতীক মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন প্রবন্ধে গাউসুর রহমান, কবিতায় সেলিনা শেলী, কথাসাহিত্যে সাদিয়া সুলতানা, তরুণ কবি শাখায় শাহিন সপ্তম, শিশুসাহিত্যে তৌহিদ এলাহী এবং সংগঠনে জয়দুল হোসেন।

‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২’ কমিটির আহ্বায়ক কবীর আলমগীর বলেন, ‘জুরি বোর্ডের সদস্যরা দীর্ঘ ৬ মাস চুলচেরা বিচার-বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ছয় শাখায় এই ছয় জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন।

এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি। ’

পুরস্কার কমিটির সদস্য সচিব প্রতীক মাহমুদ বলেন, ‘আগামী ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় রাজধানীর কাঁটাবনে অবস্থিত কবিতা ক্যাফে’তে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট, সনদ ও উত্তরীয় প্রদান করা হবে।

উল্লেখ্য, ২০২১ থেকে চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার দিয়ে আসছে। প্রথমবার তিন শাখায় পুরস্কার পুরস্কার দেওয়া হয়েছিল। পুরস্কারপ্রাপ্তরা হলেন প্রবন্ধে অনীক মাহমুদ, কবিতায় মাহমুদ কামাল ও কথাসাহিত্যে রুমা মোদক।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com