1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
৬ দিনব্যাপী ‘ভিজিট বাংলাদেশ' অনুষ্ঠান শুরু - Nadibandar.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১০০ বার পঠিত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের সার্বিক তত্ত্বাবধানে শুরু হয়েছে ৬ দিনব্যাপী ভিজিট বাংলাদেশ-২০২২ অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার থেকে এই অনুষ্ঠান শুরু হয়।

‘ভিজিট বাংলাদেশ’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নিয়মিত আয়োজন। এর মাধ্যমে বিদেশি সাংবাদিক, গণমাধ্যম কর্মী, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আর্থ-সামাজিক অগ্রগতি সরাসরি দেখার সুযোগ করে দিতে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়।

করোনা মহামারির কারণে ২০১৯ সালের পর এই প্রথম ‘ভিজিট বাংলাদেশ’ অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবারের ‘ভিজিট বাংলাদেশ ২০২২’ এ ১১টি দেশের ১৪ জন বিশিষ্ট ব্যক্তি অংশ নিচ্ছেন। দেশগুলো হলো আলজেরিয়া, বাহরাইন, বুলগেরিয়া, কম্বোডিয়া, চীন, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্পেন ও ভিয়েতনাম।

অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার তাঁরা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘ভিজিট বাংলাদেশ ২০২২’-এ অংশগ্রহণকারীদের বাংলাদেশে উষ্ণ অভ্যর্থনা এবং অনুষ্ঠানে অংশ নেবার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

তারা অংশগ্রহণকারীদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি, অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি, স্বাধীন গণমাধ্যম, রোহিঙ্গা সমস্যা ইত্যাদি সম্পর্কে অবহিত করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন ‘ভিজিট বাংলাদেশ ২০২২’ এ অংশ নেওয়া সকলেই নিজ নিজ দেশে বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে ভূমিকা পালন করবেন।

ছয় দিনব্যাপী এই অনুষ্ঠান চলাকালে বিদেশি অতিথিবৃন্দ ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শহিদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করবেন। তারা টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বিদেশি অতিথিগণ তথ্যমন্ত্রীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন এবং একটি শিল্প পার্ক ঘুরে দেখবেন। এ ছাড়া অতিথিবৃন্দ আগামীকাল অনুষ্ঠিতব্য বাংলাদেশের মহান বিজয় দিবসের প্যারেড অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

বিদেশি অতিথিবৃন্দ ‘ভিজিট বাংলাদেশ ২০২২’ এ আমন্ত্রণ জানাবার জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের চমৎকার আতিথেয়তার প্রশংসা করেন। আগামী ২০ ডিসেম্বর ২০২২ তারিখে এবারের ভিজিট বাংলদেশ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com