1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বর্তমান সরকারের পতন ঘটাতে পারবে না বিএনপি : কৃষিমন্ত্রী - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৯৩ বার পঠিত

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগুন সন্ত্রাস ও আন্দোলন করে বিএনপি বর্তমান সরকারের পতন ঘটাতে পারবে না। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। ,

কৃষিমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাস ও আন্দোলন করে আগামী ১১ তারিখ নয়, আগামী ডিসেম্বরের ১১ তারিখের মধ্যেও সরকারের পতন ঘটাতে পারবে না বিএনপি।,

আমদানি করা ৫৮২ কোটি টাকার ৭২ হাজার মেট্রিক টন সার আত্মসাতের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকার বিব্রত। প্রচলিত আইনে দোষীদের শাস্তি হবে। উৎপাদন খাতকে শিল্পায়ন করা এবং এ খাতের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করাই এখন মূল লক্ষ্য। ভারত এ ক্ষেত্রে সহযোগিতা করবে।,

এদিকে দেশে আড়াই বিলিয়ন ডলারের ভোজ্য তেল আমদানি হয় জানিয়ে তিনি বলেন, সরিষা উৎপাদনের মাধ্যমে এই আমদানি ৫০ শতাংশ কমিয়ে আনতে চায় সরকার। পেঁয়াজের উৎপাদনের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, চলতি বছর পেঁয়াজ উৎপাদন ভালো হয়েছে। ভারতের মহারাষ্ট্র থেকে পেঁয়াজের বীজ আনা হয়েছে। যেটার ফলন ভালো।

নদী বন্দর/এবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com