1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
‘রেশমশিল্পকে মডেল হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য’ - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৯৮ বার পঠিত

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বাংলাদেশের রেশমশিল্পকে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। এ শিল্পকে লাভজনক শিল্প হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার এখাতে নানামুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

আজ রোববার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের রেশমশিল্পকে এমন মডেল হিসেবে তৈরি করতে চাই যাতে ভবিষ্যতে বিশ্বব্যাপী এই মডেল অনুসরণ করতে পারে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এই শিল্পকে আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তুলতে কাজ করছে।

মন্ত্রী বলেন, রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সরকার দেশব্যাপী তুঁতচাষ কার্যক্রম পরিচালনা করছে। কম খরচে উন্নতমানের রেশম কাপড় তৈরির জন্য প্রযুক্তির উৎকর্ষ অপরিহার্য। তিনি বলেন, বিদেশ থেকে আমদানিকৃত সুতার উপর প্রায় ৬০ শতাংশ কর আরোপ করার পরেও প্রতিযোগি দেশের সাথে পেরে উঠছি না। তাই প্রযুক্তিগত কোথাও না কোথাও ঘাটতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সভায় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, রাজশাহী বিভাগীয় কমমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com