1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল : প্রধানমন্ত্রী - Nadibandar.com
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি ভালো কাজে বাধা দেওয়া কিছু মানুষের চরিত্র। পদ্মা সেতুর মতো মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্রের মুখে পড়তে হয়েছে। একইভাবে ঢাকায় মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল।

তিনি বলেন, পদ্মা সেতু ও মেট্রোরেল এগুলো রাষ্ট্রীয় সম্পদ। তাই এগুলোর গুরুত্ব বুঝতে হবে। যত্নের সঙ্গে এগুলো ব্যবহার করতে হবে। মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে। হজরত শাহজালাল বিমানবন্দর এলাকার যানজট নিরসনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেওয়া হবে।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com