1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে সাংবাদিককে খুন - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে আশিকুল ইসলাম আশিক (২৭) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (০৯ জানুয়ারি) বিকেলে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল পাবলিক লাইব্রেরির সামনে এই ঘটনা ঘটে।

নিহত আশিক জেলা শহরের আশরাফ উদ্দিনের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক পর্যবেক্ষণ’র ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সভাপতি আজহার উদ্দিন জানান, আশিক সাংবাদিকতার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। সোমবার বিকেলে শহরের অবকাশ পার্কে আমাদের সংগঠনের মাসিক সভা ছিল। সভা শেষে আমরা দুইটি ব্যাটারিচালিত অটোরিকশায় ফিরছিলাম। আশিক আমার পেছনের রিকশায় ছিলেন।

রিকশাটি পাবলিক লাইব্রেরির সামনে পৌঁছালে রায়হান নামের একটি ছেলেসহ আরও কয়েকজন দৌড়ে এসে আশিকের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। ছুরিকাঘাত করা একটি ছেলেকে চিহ্নিত করা গেছে। খুব শিগগির তাকে গ্রেফতার করা হবে। তবে কী কারণে আশিকের ওপর হামলা করা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্তে হত্যার রহস্য উদঘাটিত হবে।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com