1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
সরকারি দলের নেতারা উল্টাপাল্টা কথা বলছেন : ফখরুল - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১২৯ বার পঠিত

পতন নিকটে চলে আসায় সরকারি দলের নেতারা উল্টাপাল্টা কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, হামলা চালায় পুলিশ ও সরকারি দলের লোকজন। কিন্তু উল্টো মামলা হয় বিএনপি নেতাকর্মীদের নামে।

তিনি বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই বলেই হামলা-মামলা করছে। পতন নিকটে চলে আসায় সরকারি দলের নেতারা উল্টাপাল্টা কথা বলছেন।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের নেতারা অনেক কথাই বলেন। এর জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। নির্যাতন-নিপীড়ন করে বিএনপির আন্দোলন দমানো যাবে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা নজরুল ইসলাম খান, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, আমানউল্লাহ আমান, সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com