1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
‘বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে’ - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শরীয়তপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৫ বার পঠিত

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করে যাচ্ছে বিএনপির তা সহ্য হচ্ছে না। তাই তারা দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

শনিবার (১৪ জানুয়ারি) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, বিএনপি বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই তারা দেশে অরাজকতা সৃষ্টি করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু এ চেষ্টা কখনো সফল হবে না। জনগণ বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। দেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সব ষড়যন্ত্র প্রতিহত করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, শেখ হাসিনা জাদুর কাঠি দিয়ে আমাদের একদিনে ৮ লাখ ঘর দিতে পারেন, নিজের টাকায় পদ্মা সেতু দিতে পারেন, ঘরে ঘরে বিদ্যুৎ দেন, তিনি গ্রামের মানুষের উন্নয়নের জন্য গ্রামকে শহরে পরিণত করতে কাজ করছেন। সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

লাকার্তা ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী আজাদুর রহমান সিকদারে সভাপতিত্বে ও ব্যাংকার আবিদুর রহমান সিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সিরাজগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার প্রমুখ।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com