1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
সাবেক এমপিদের পেনশন চালুর পরিকল্পনা সরকারের নেই - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নদীবন্দর ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ বার পঠিত

সাবেক সংসদ সদস্যদের জন্য পেনশন সুবিধা চালুর কোনো পরিকল্পনা এখন সরকারের নেই বলে জানিয়েছেন সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য মীর মোস্তাক আহমেদ রবির প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালু করার কোনো পরিকল্পনা বর্তমানে সরকারের নেই। তবে ভবিষ্যতে সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালু করা যায় কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com