1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
আরসা প্রধানকে ধরিয়ে দিতে বার্মিজ ভাষার পোস্টার - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১০৪ বার পঠিত

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ ২৮ জন শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পোস্টার লাগানো হয়েছে। বার্মিজ ভাষায় ছাপানো ওই পোস্টারে তাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে ধরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। 

গতকাল শনিবার সকাল থেকে উখিয়ার কুতুপালং ও বালুখালীর বিভিন্ন ক্যাম্পে বার্মিজ ভাষায় লেখা পোস্টার দেখতে পান সাধারণ রোহিঙ্গারা। উখিয়ার ১১, ১২, ১৫, ১৮ ও ১৯ নম্বর ক্যাম্পে এসব পোস্টার বেশি দেখা গেছে বলে জানিয়েছেন রোহিঙ্গারা।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ
বলেন, ‘পোস্টারগুলো কে বা কারা লাগিয়েছে আমরা জানি না। তবে পোস্টারে থাকা সবাই সন্ত্রাসী এবং একাধিক মামলার পলাতক আসামি। আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজছে।’ 

তিনি আরও বলেন, ‘ক্যাম্পের বিভিন্ন স্থানে আমাদের নজরদারি রয়েছে। গোয়েন্দা তৎপরতাও রয়েছে। সন্ত্রাসীদের অপতৎপরতার খবর বা অবস্থান সম্পর্কে জানতে সবার সহযোগিতা দরকার।’ 

রোহিঙ্গাদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) প্রধান ডা. জোবায়ের বলেন, গতকাল সকাল থেকে বিভিন্ন ক্যাম্পে আরসা প্রধান আতাউল্লাহ জুনুনীসহ বেশ কিছু দুষ্কৃতকারীকে ধরিয়ে দিতে তাদের ছবি সম্বলিত পোস্টার লাগানো হয়েছে। এসব পোস্টার বার্মিজ ভাষায় ছাপানো।

নদী বন্দর/এসএন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com