1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
শবে মেরাজের তারিখ নির্ধারণ - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

দেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ পালিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সোমবার (২৩ জানুয়ারি) বাদ মাগ‌রিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসানের সভাপতিত্বে অনু‌ষ্ঠিত জাতীয় চাঁদ দেখা ক‌মি‌টির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে পাওয়া তথ্য পর্যালোচনা করে জানা গেছে, সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গে‌ছে। তাই মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হচ্ছে। এতে আগামী ১৮ ফেব্রুয়ারি (২৬ রজব) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

নদী বন্দর/এসএন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com