1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বেসরকারি হাসপাতালে অতিরিক্ত ফি আদায় বন্ধে ডিসিদের নির্দেশনা - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ বার পঠিত

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অতিরিক্ত ফি আদায় বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এই নির্দেশনা দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আমরা জেলা প্রশাসকদের অনুরোধ করেছি তারা যেন বেসরকারি হাসপাতালগুলোতেও মাঝে মাঝে ভিজিট করেন। যাতে অকারণে রোগীকে বেশি টেস্ট দেওয়া না হয়, অকারণে সিজার করা না হয়। এ ছাড়া অতিরিক্ত ফি দিতে রোগীদের বাধ্য করা হচ্ছে কি না, সেটা তদারকি করতে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন আমাদের অগ্রাধিকার হচ্ছে উপজেলা পর্যায়ে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করা। আমাদের জেলা পর্যায় পর্যন্ত মোটামুটি ঠিক আছে। কিন্তু উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান এখনও উন্নত পর্যায়ে পৌঁছায়নি।

তিনি আরও বলেন, সারাদেশে এখন বিভিন্ন অসংক্রামক রোগ বাড়ছে। আমরা জেলা প্রশাসকদের এ বিষয়ে ভূমিকা রাখতে হবে। যেখানে সেখানে ময়লা না ফেলা, পানি, বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধ জানিয়েছি।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com