1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
পথ হারিয়ে নীরব পদযাত্রায় নেমেছে বিএনপি: কাদের - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ বার পঠিত

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে পথ হারিয়ে নীরব পদযাত্রা কর্মসূচিতে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন কিনি। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ভোটে হারার শঙ্কায় রয়েছে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের টার্গেট ফেল করেছে। তারা ডিসেম্বর মাসের ১০ তারিখে সরকার পতনের টার্গেট নিয়ে নেমেছিল। কতকিছু দেখলাম, লাল কার্ড, গণঅভ্যুত্থান। ডিসেম্বরের ৩১ তারিখ, এরপর ১১ জানুয়ারি, সবশেষে আমরা ৪ ফেব্রুয়ারিও দেখলাম।

তিনি বলেন, তারা (বিএনপি) যে টার্গেট নিয়ে আন্দোলন শুরু করেছিল, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন। গণঅভ্যুত্থানে জনগণের অংশগ্রহণ ছাড়া গণবিস্ফোরণ কী করে হয়, যেখানে জনগণই নেই। যে আন্দোলন সেটা তাদের নেতাকর্মীদের আন্দোলন। তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা হয়নি বলে তারা পথ হারিয়ে নীরব পদযাত্রায় নেমে এসেছে।

সরকারের উন্নয়নে বিএনপির আন্দোলন তলিয়ে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এ দেশে আন্দোলনে হেরে গেলে নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা থাকে না। আমাদের দেশে যে দল আন্দোলনে বিজয়ী হয়, নির্বাচনেও তারা বিজয়ী হয়। এখন আন্দোলনে তাদের পরাজয় ঘটেছে, আমি বলতে পারি। কাজেই নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় তারা এখন এমন পরিস্থিতির সৃষ্টি করতে চায়, যাতে অনির্বাচিত সরকার আসে। আরেকটা ওয়ান-ইলেভেন আসে।

বিএনপির লক্ষ্য আওয়ামী লীগ সরকারকে হটানো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, হাসিনাকে হটাতে অন্য যে কেই ক্ষমতায় আসুক তাতে বিএনপির আপত্তি নেই। এটা হলো তাদের মনোভাব। তাদের আজকের গোপন অভিসন্ধি, তাদের গোপন কর্মকাণ্ডের ধরন, তা থেকে এটা স্পষ্ট হয়ে উঠছে।

তিনি বলেন, আমরা নির্বাচন পর্যন্ত রাজপথে থাকব। এটা আমাদের কর্মসূচি আমাদের এজেন্ডা। আমরা এটা থেকে সরে দাঁড়াবো না। কারণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের জনগণ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির আন্দোলন যখন ব্যর্থ হয়, তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়ে। ২০১৩-১৪ সালে আমরা তা দেখেছি। সেই আশঙ্কা এখনও আছে।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com