1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
পুলিশ বীরত্বের সঙ্গে কাজ করায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৭ বার পঠিত

বাংলাদেশ পুলিশ বীরত্বের সঙ্গে কাজ করছে বলেই দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘সব আন্দোলন ও সংকটে পুলিশ অত্যন্ত দক্ষতা ও বীরত্বের সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। এ কারণেই আজ বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘জঙ্গি উত্থানের কারণে আমরা দিশেহারা হয়ে গিয়েছিলাম। হোম গ্রোন (দেশীয়) টেরোরিস্ট এবং আন্তর্জাতিক টেরোরিস্টের যোগসাজশে জঙ্গিবাদ বিস্তারে যখন অপচেষ্টা হয়েছিল, তখন প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডিএমপিতে সিটিটিটিসি প্রতিষ্ঠা করা হয়। সিটিটিসি অত্যন্ত সফলতার সঙ্গে জঙ্গি দমন করতে পেরেছিলেন।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮ বছরে পদার্পণ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বঙ্গবন্ধু আহ্বান করেছিলেন, বাংলাদেশের পুলিশকে জনগণের পুলিশ হওয়ার জন্য। আজ পুলিশ সেই জায়গায় এসেছে। জনগণের আস্থার জায়গা, বিশ্বাসের জায়গাটাতে পুলিশ আসছে। পুলিশ আজ জনগণের বন্ধু।’

বঙ্গবন্ধু ডিএমপি তৈরির স্বপ্ন দেখেছিলেন, তার প্রচেষ্টায়ই ডিএমপির যাত্রা শুরু হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আজ ডিএমপি ৪৮ বছরে পদার্পণ করেছে। ৫০টি থানাসহ ডিএমপিতে আরও বিভিন্ন ইউনিট রয়েছে, যারা সবসময় কাজ করে যাচ্ছে।’

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com