1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
রমজানে মানুষ চালের জন্য বিব্রতকর অবস্থায় পড়বে না: খাদ্যমন্ত্রী - Nadibandar.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ বার পঠিত

আগামী রমজান উপলক্ষে এক কোটি হতদরিদ্র মানুষকে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী। আগামী রমজানে মানুষ অন্তত চালের জন্য বিব্রতকর অবস্থায় পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ মার্চ দেশে শুরু হবে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান।

খাদ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে এ বছর সর্ববৃহৎ বিতরণ কার্যক্রম চলছে। প্রায় ২ হাজার ৫০০ ডিলারের মাধ্যমে চাল ও আটা বিতরণ চলছে। এ সময় সাধারণত ওএমএস বন্ধ থাকে। ওএমএসে নিম্ন আয়ের মানুষ ৩০ টাকা কেজিতে চাল ও ২৪ টাকা কেজিতে আটা পাচ্ছে।

তিনি বলেন, আগামী মার্চ থেকে ৫০ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল পাবে। মার্চ, এপ্রিল, মে এবং সেপ্টেম্বর ও অক্টোবর- এ পাঁচ মাস খাদ্যবান্ধব কর্মসূচি চলবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আগামী রমজানে মানুষ অন্তত চালের জন্য বিব্রতকর অবস্থায় পড়বে বলে আমি মনে করি না। পাশাপাশি বেসরকারি আমদানিটা আমাদের খোলা রয়েছে। তবে কম আসছে। আমাদের দেশেও প্রচুর চালের মজুত আছে।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com