1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বগুড়ায় বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত - Nadibandar.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
বগুড়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২১ বার পঠিত

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অটোরিকশার আরও দুই যাত্রী। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহতদের মধ্যে দুজন হলেন গাবতলীর কদমতলীর বাসিন্দা ও অটোরিকশাচালক হযরত আলী (৫০) ও যাত্রী ধুনটের বেড়েরবাড়ীর নুরনবী বাদশা (৬০)। আহত দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

জানা গেছে, গাইবান্ধা থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিলো। সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিলো ধুনটের দিকে যাচ্ছিলো। সুজাবাদ দহপাড়ায় পৌঁছালে রাস্তার ডানে মোড় নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসের চাপায় অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।  গুরুতর আহত এক শিশু ও একজন পুরুষকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। 

এদিকে দুর্ঘটনার পরপরই উত্তেজিত হয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের পিছনের অংশ পুড়ে যায়। 

এ বিষয়ে শাজাহানপুর থানার এসআই মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। স্থানীয়রা বলছেন, সিএনজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com