1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
‘রমজানে মাছ-মাংসের দাম নির্ধারণ করে দেবে সরকার’ - Nadibandar.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৭ বার পঠিত

রমজান মাসে কোনোভাবেই মাছ-মাংসের দাম বাড়বে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, রমজান মাসে মাছ মাংসের দাম নির্ধারণ করে দেবে সরকার। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলা মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রমজানের সময় আমরা ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র স্থাপন করবো। সেক্ষেত্রে বেসরকারি খামারিদের আমরা সহায়তা নেবো। আশা করি রমজানে মাছ, মাংস, দুধ ডিমের দাম কোনভাবেই বাড়বে না।

মাছ মাংসের দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার ফলে সব কিছুর দাম বেড়েছে। পোল্ট্রি ফিডের উপকরণ বিদেশ থেকে আনতে অনেক প্রতিকূল অবস্থা মোকাবিলা করতে হচ্ছে। এসবের কারণে খাবারের দাম অনেক বেড়েছে।

মন্ত্রী আরও বলেন, মানুষের খাবারের অন্যতম উপাদান মাছ, মাংস, দুধ, ডিম। এগুলোর উৎপাদন বাড়াতে যতটা সহযোগিতা করা দরকার, পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন, তা আমরা করছি। ফলে  উৎপাদন অনেক বেড়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার প্রমুখ। 

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com