1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
সন্ধ্যায় জাতীয় যুব গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - Nadibandar.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ বার পঠিত

শেখ কামাল জাতীয় যুব গেমসের দ্বিতীয় আসরের চূড়ান্ত পর্বের পর্দা উঠছে আজ। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে প্রতিযোগিতার মূল লড়াইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিভিন্ন ডিসিপ্লিনে বাংলাদেশ জাতীয় দলের জন্য ভবিষ্যত খেলোয়াড় বাছাই এবং তরুণ ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

দীর্ঘ অপেক্ষার পালা শেষে চার হাজার ক্রীড়াবিদ মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত। যদিও শনিবারই শুরু হয়ে গেছে গেমসের ময়দানী লড়াই। ভলিবল ও দাবা ইভেন্টে অংশ নিয়েছে তরুণ ক্রীড়াবিদরা। এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো যুব গেমসের আয়োজন করেছিল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)।

প্রথম আসরে ২১টি ডিসিপ্লিনে ৫০ হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশ নিয়েছিল। এবার ২য় আসরে ২৪টি ডিসিপ্লিনে ৬০ হাজার হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করছে।

প্রথমবার আয়োজিত সেই যুব গেমস থেকে প্রতিভাবান খেলোয়াড় সেভাবে নজর কেড়েছে খুব কম। যদিও আজ শুরু হতে যাওয়া দ্বিতীয় আসরের চূড়ান্ত পর্ব থেকে নতুন ইমরানুর, সানজিদাদের খুঁজে পাওয়া যাবে বলে আশা আয়োজকদের।

শেখ কামাল যুব গেমস দ্বিতীয় আসরের প্রাথমিক পর্ব গত ২ জানুয়ারি শুরু হয়েছিল। সেখান থেকে আট বিভাগের চার হাজার ক্রীড়াবিদ চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হন। ফাইনাল রাউন্ডে ১৯৩টি সোনার পদকের জন্য লড়বে তরুণ অ্যাথলেটরা। এছাড়াও প্রতিযোগিতায় ১৯৩টি রুপা ও ২৮৭টি ব্রোঞ্জ পদকও থাকছে।

এর আগে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস সুষ্ঠ ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান পৃষ্ঠপোষক করে সাংগঠনিক একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে চেয়ারম্যান নিযুক্ত রয়েছেন। পাশাপাশি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বিওএ সভাপতি ও সেনাবাহনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কো-চেয়ারম্যান হিসেবে আছেন। এছাড়াও গেমস আয়োজনের রয়েছে ১৩টি উপ-কমিটি ও স্টিয়ারিং কমিটি রয়েছে।

নদী বন্দর/এসএন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com