1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
তরুণরাই আগামীর আলোকিত মানবিক বিশ্ব গঠন করবে : স্পিকার - Nadibandar.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১০৫ বার পঠিত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষার্থীদের চিন্তা ও মননে পরমত সহিষ্ণুতা, সকলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান এবং দেশপ্রেমের মত মৌলিক মূল্যবোধগুলো গেঁথে দিতে হবে। তরুণরাই আগামীর আলোকিত মানবিক বিশ্ব গঠন করবে।  

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি এলামনাই রিইউনিয়ন ‘প্রাণের মেলা ২০২৩’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। 

ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে এলামনাই অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব ড. ফেরদৌস জামান স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাদেকা হালিম, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আখতারুজ্জামান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সাবেক সিনিয়র সচিব আখতার হোসেন বক্তব্য রাখেন। 

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রী জলবায়ুর বিরূপ প্রভাব থেকে দেশকে মুক্ত রাখতে বদ্বীপ পরিকল্পনা-২১০০ ও গ্রহণ করেছেন। 

সোসিওলজি এলামনাই অ্যাসোসিয়েশন অনুদান ও বৃত্তি প্রদানসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা প্রদান করছে- এই প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, এই অ্যাসোসিয়েশনকে সমাজবিজ্ঞান বিভাগসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও গঠনমূলক কার্যক্রমে সহায়তা করার প্রয়াস নিতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে নিজস্ব অবস্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবার জন্য সচেতনভাবে কাজ করতে হবে। 

স্পিকার এসময় ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি এলামনাই রিইউনিয়নের শুভ উদ্বোধন করেন এবং সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি বিভাগের এলামনাইগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com