1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
জেলা পরিষদ চেয়ারম্যানদের জবাবদিহি নিশ্চিত করা হয়েছে: তাজুল - Nadibandar.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১০৯ বার পঠিত

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আইনের মাধ্যমে জেলা পরিষদ চেয়ারম্যানরা ক্ষমতায়িত হয়েছেন। আবার এ আইনের ভেতরেই তাদের জবাবদিহি নিশ্চিত করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) ঢাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। দেশের সব জেলা পরিষদ চেয়ারম্যানদের জন্য এক অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়।

তাজুল ইসলাম বলেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে মন্ত্রণালয় এবং জেলা পরিষদের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপিত হবে, যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের এগিয়ে নেবে।

তিনি বলেন, এ কর্মশালার মাধ্যমে জেলা পরিষদ চেয়ারম্যানরা তাদের আইনের পরিধি এবং এখতিয়ার সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন, যার ফলে জেলা পরিষদ আরও শক্তিশালী হবে। সময়ের সঙ্গে আইন পরিবর্তনশীল। আইনের সংযোজন, বিয়োজন, পরিবর্তন ও পরিবর্ধন হবে। জেলা পরিষদের চেয়ারম্যানরা আইনের বিধি-বিধানগুলো এ কর্মশালার মাধ্যমে জানবেন এবং সে অনুযায়ী মানুষকে সেবা দেবেন।

এ সময় তিনি জেলা পরিষদের চেয়ারম্যানদের পরিষদের সব সদস্যদের নিয়ে জেলার উন্নয়নকাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, জেলা পরিষদকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। স্থানীয় সরকার মন্ত্রী উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে জেলা পরিষদের চেয়ারম্যানদের সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম জেলা পরিষদ চেয়ারম্যানদের বিভিন্ন প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর দেন। অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com