রাজধানীর গুলিস্তান এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দু’জন মারা গেছেন। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় আহত অর্ধ শতাধিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, রাজধানীর ফুলবাড়িয়ার আলুবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
বিস্ফোরণের কারণ কিংবা হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
নদী বন্দর/এসএইচ