1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
‘বাংলাদেশ বিশ্বের ৫২ দেশে মাছ রপ্তানি করছে’ - Nadibandar.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১১৬ বার পঠিত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানান, দেশ এখন মাছে স্বয়ংসম্পূর্ণই শুধু নয়, বিশ্বের প্রায় ৫২টি দেশে আমাদের মাছ রপ্তানি হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর মৎস্য ভবনে ইলিশ সম্পদ উন্নয়ন-সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় তিনি এ তথ্য জানান।

রেজাউল করিম বলেন, দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমিষের দাহিদা পূরণ হচ্ছে। খাবারের একটি বড় জোগান দেওয়া সম্ভব হচ্ছে। এ খাতে সম্পৃক্তদের আয়ের উৎসও তৈরি হচ্ছে। এখন এ খাত বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে। যা গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করছে।

তিনি বলেন, বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী করোনা পরিস্থিতিতেও বিশ্বে যে তিনটি দেশ মাছ উৎপাদনে ভালো করেছে তার মধ্যে বাংলাদেশ একটি। অপরদিকে মাছ উৎপাদনের ক্ষেত্রেও বাংলাদেশ তৃতীয় অবস্থানে উঠে এসেছে। জেলে-মৎস্যজীবীসহ মৎস্য খাতে বিভিন্নভাবে সম্পৃক্তদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের মৎস্য খাতে অভাবনীয় ও বৈপ্লবিক পরিবর্তন হয়েছে।

মন্ত্রী বলেন, মৎস্য খাত শুধু মাছ আহরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এ খাতের সঙ্গে দেশের উন্নয়ন, বৈদেশিক মুদ্রা অর্জন, খাবারের জোগান, বেকারত্ব দূর করা, উদ্যোক্তা তৈরি এসব বিষয় সম্পৃক্ত। তাই এ খাতকে কোনোভাবেই হেলায় দেখা যাবে না। জাটকা নিধন বন্ধে আমাদের কঠোর পদক্ষেপ রয়েছে। এর ব্যত্যয় যারাই করতে চাইবে কোনো ছাড় দেওয়া যাবে না। যারা আইন লঙ্ঘন করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় স্বার্থ রক্ষা অগ্রাধিকার দেওয়া হবে।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com