আজ রবিবার ঢাকা ওয়াসার পার্টনার ড্রিংকওয়েল এটিএম প্রোগ্রামের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্পোরেট এক্সিলেন্স পুরস্কার-২০২২ প্রাপ্তি ও হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আজ রবিবার ঢাকা ওয়াসার পার্টনার ড্রিংকওয়েল এটিএম প্রোগ্রামের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্পোরেট এক্সিলেন্স পুরস্কার-২০২২ প্রাপ্তি ও হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার সুযোগ না পেলেও তাঁর সুযোগ্য কন্যা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর প্রথমে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ফলে ছোট একটি দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ আজ তার বিশাল জনসংখ্যার সবার ক্ষুদার চাহিদা মেটাতে পারছে।
তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন করেন। পদ্মা সেতু, মেট্রো রেল বা কর্নফুলী টানেল এক সময় অকল্পনীয় ছিল কিন্তু তা এখন বাস্তব।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শেখ হাসিনার বাংলাদেশে এ রকম অনেক অসম্ভব বিষয় আজ বাস্তবতায় পরিণত হয়েছে। ফলে মানুষ আগের থেকে অনেক বেশি সেবা পাচ্ছে এবং তাদের জীবনমান উন্নত হয়েছে। ড্রিংকওয়েলের মতো বেসরকারি উদ্যোগকে ওয়াসা সহায়তা করার ফলে মানুষের স্বাস্থ্যসম্মত খাবার পানি প্রাপ্তি সহজ হয়েছে।
নদী বন্দর/এসআরকে