1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : খাদ্যমন্ত্রী - Nadibandar.com
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১০৮ বার পঠিত

চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

মঙ্গলবার খাদ্য ভবনে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। এছাড়া বিনা লাইসেন্স কেউ খাদ্য পণ্যের ব্যবসা করতে পারবে না বলেও জানান তিনি। 

খাদ্যমন্ত্রী মিল মালিকদের উদ্দেশে বলেন, শুধু মুনাফা আর অর্থই কি সব? আপনারাও মানুষ, আপনাদেরও মরতে হবে একদিন। তাই আসুন মানুষের কল্যাণে কাজ করি।

এসময় খাদ্যমন্ত্রী চালের স্থিতিশীলে মিলারদের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, সারা বছরই চালের দাম স্থিতিশীল রাখতে হবে। এজন্য রমজান মাসে শপথ নিতে হবে, বাকী ১১ মাস নিত্যপণ্যের দাম সহনীয় রাখার। দেশজ উৎপাদন দিয়েই স্বাভাবিক আছে চালের বাজার পরিস্থিতি।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com