1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
আমেরিকা গণহত্যার স্বীকৃতি দিলে আনন্দিত হবো: পররাষ্ট্রমন্ত্রী - Nadibandar.com
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
নদীবন্দর ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১১৬ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন। নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যদি জয় লাভ না করেন তাহলে আমাদের যে অর্জন, সেগুলো ধূলিসাৎ হয়ে যাবে।

সোমবার (২৭ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন।

বক্তব্যে সংগঠনের সভাপতি ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমেরিকা আমাদের বন্ধু দেশ। আমি আশা করবো, আমেরিকা ১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, সেটা স্বীকার করবে। স্বীকার করলে আমরা খুব আনন্দিত হবো।

বিরোধী বিভিন্ন দলের কর্মকাণ্ড নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিককালে কিছু নালিশ পার্টি আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রচারণা চালায়। তারা বলে, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বলে শেখ হাসিনা সরকার গণতন্ত্র ধ্বংস করে দিলো। ১৯৭১ সালে গণতন্ত্র যখন ধ্বংস হয়ে যায়, বিচার যখন ধ্বংস হয়ে যায়, তখন বাংলাদেশিরা মানবাধিকার, ন্যায়বিচার বহালে যুদ্ধ করেছি, স্বাধীন করেছি। আমাদের রক্তে গণতন্ত্র, আমাদের রক্তে ন্যায়বিচার, মানবাধিকার।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাকর্মীদের উদ্দেশে মোমেন বলেন, আমি আশা করবো এসব নালিশ পার্টিরা যেন বাজে বক্তব্য দিয়ে পার না পায়, তার জন্য আপনারা লেখালেখি করবেন। পৃথিবীকে জানানো দরকার। শেখ হাসিনা সরকারের স্থিতিশীলতার কারণে গত ১৪ বছরে অভাবনীয় সাফল্যের কথা জানানো দরকর।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু অর্থনৈতিক অর্জন নয়, দেশের মান ইজ্জত অনেক উপরে উঠেছে। আমি যখন ২০০৯ সালে রাষ্ট্রদূত হলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে যাবেন। উনার সঙ্গে সাক্ষাতের জন্য তখন বড় দেশগুলোকে অনুরোধ করলাম। ৫টি দেশ ইউএসএ, ইউকে, ফ্রান্স, জাপান, রাশিয়া এবং ইতালি, একটা দেশ উত্তরও দেয়নি। চিঠির উত্তরও দেয়নি।

মন্ত্রী বলেন, সম্প্রতি ভারতে জি-২০’র প্রোগ্রামে আমাদের দাওয়াত দিয়েছিল। সেখানে অতিথি হিসেবে গিয়েছিলাম। সেই বড় ১০টি দেশ আমাদের সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ করেছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য। উন্নয়ন হয়েছে বলে। এখন অন্যরা আমাদের পাত্তা দেয়।

নদী বন্দর/এসআরকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com