1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
সপ্তাহে এক ঘণ্টা কাজ করলে তিনি বেকার নন : পরিকল্পনামন্ত্রী - Nadibandar.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১১১ বার পঠিত

সপ্তাহে কেউ এক ঘণ্টা কাজ করলে তিনি আর বেকার নন বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (২৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এক সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘শ্রমশক্তি জরিপ ২০২২’র প্রভিশনাল রিপোর্ট প্রকাশ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

এসময় মন্ত্রী বলেন, যেসব মায়েরা বাড়িতে হাঁস-মুরগি পালন করেন, তারাও বেকার নন।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়, দেশে এখন বেকার জনগোষ্ঠীর হার কমে ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে। আগে যা ছিল ৪ দশমিক ২ শতাংশ। বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। এর মধ্যে বেকার পুরুষের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার এবং বেকার নারীর সংখ্যা ৯ লাখ ৪০ হাজার।

এম এ মান্নান বলেন, করোনাভাইরাসের সময় কর্মসংস্থান ও দারিদ্র্যের হার কমেছে। সরকারের গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেওয়ার কারণে কর্মসংস্থান বেড়েছে। করোনার সময় ২০ শতাংশ থেকে দারিদ্র্য কমে ১৬ শতাংশ হয়েছে। সরকার বিলিয়ন ডলার প্রণোদনা প্যাকেজ দিয়েছে। আপনারা গভীরে গেলেই বুঝবেন দেশে দারিদ্র্য কমেছে।

নদী বন্দর/এসআরকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com