1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
রাজবাড়ী হয়ে ভাঙ্গায় পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেন - Nadibandar.com
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৮০ বার পঠিত

পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেন’ রাজবাড়ী রেলওয়ে স্টেশন হয়ে ফরিদপুরের ভাঙ্গায় গিয়েছে। ট্রেনটিতে কোচ রয়েছে সাতটি।

সোমবার (৩ এপ্রিল) রাত পৌনে ৮টায় ট্রেনটি ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে একই দিন সন্ধ্যা ৭টায় সৈয়দপুর থেকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে পৌঁছায় ট্রেনটি।

ট্রেনটির চালক রবিউল ইসলাম জানান, মঙ্গলবার (৪ এপ্রিল) স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে পার হবে ‘পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেন’। দুপুরে ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মাওয়া ঘাট প্রান্তে যাবে।

তিনি আরও জানান, ট্রেনটির চালক আমি। ট্রেনের প্রথম চালক হতে পেরে আমি আনন্দিত। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, সৈয়দপুর থেকে সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশনে আসে। পরে একই দিন ৭টা ৪৫ মিনিটে ভাঙ্গা রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

নদী বন্দর/এসআরকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com