1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বঙ্গভবনে নবনিযুক্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার - Nadibandar.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১০৫ বার পঠিত

নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বঙ্গভবনে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার দিয়েছে গার্ড রেজিমেন্টের একটি দল।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১টার কিছুক্ষণ আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

এদিন বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন।

jagonews24

গতকাল সোমবার বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গুলশানের বাসা ছেড়ে রাত পৌনে ৯টায় রাষ্ট্রপতি সপরিবারে বঙ্গভবনে ওঠেন।

৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

নদী বন্দর/এসএম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com