1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: আইনমন্ত্রী - Nadibandar.com
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১০৫ বার পঠিত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত বাতিল করায় সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (২৯ এপ্রিল) সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের কর্মী সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে এখন আইনের শাসন আছে, নৈরাজ্য নেই। কেউ এখন বলতে পারবে না যে হত্যার বিচার হয় না। বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারেনি, আর তারাই আবার আইনের শাসনের কথা বলে।

আইনমন্ত্রী বলেন, ‘পরিষ্কারভাবে বলতে চাই বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে বাংলাদেশ চলে। বিএনপি, স্বৈরাচার জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে। এটা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন।’

কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় কর্মী সমাবেশে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

নদী বন্দর/এসএম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com