1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
দুদিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি চালু - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
বেনাপোল প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৯৯ বার পঠিত

দুদিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বুধবার (১০ মে) সকাল থেকে পণ্য খালাসসহ বন্দরের কার্যক্রম শুরু হয়।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়। বন্দরে যেসব পণ্য প্রবেশ করছে সেটি দ্রুত খালাসের নির্দেশ দেওয়া হয়েছে। পণ্যজট কমাতে প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করবে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, মঙ্গলবার পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার নিরাপত্তাজনিত কারণে সোম ও মঙ্গলবার আমদানি-রফতানি বন্ধ ছিল।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর জানান, পেট্রাপোল থানা ও প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের জন্য দুদিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com