1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
অস্তিত্বের প্রশ্নে বেসামাল সরকার: ফখরুল - Nadibandar.com
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১২৫ বার পঠিত

নিজেদের অস্তিত্বের প্রশ্নে আওয়ামী লীগ সরকার এখন বেসামাল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘শাসকগোষ্ঠী বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানান কায়দায় জুলুম-নির্যাতন চালিয়ে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রাখতে নিষ্ঠুর পথ অবলম্বন করছে। তারই ধারাবাহিকতায় বুধবার (১৭ মে) দিনগত রাতে জামালপুর ও শেরপুর জেলায় অর্ধশত কর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, জেলায় জেলায় বিএনপি যে সমাবেশের ঘোষণা দিয়েছে, তা বানচাল করার লক্ষ্যে জনবিচ্ছিন্ন সরকার এ ধরনের অপকর্ম চালাচ্ছে। অবৈধ সরকার যতই ষড়যন্ত্র এবং বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের খড়্গ নামিয়ে আনুক না কেন, জনগণের রোষানল থেকে রেহাই পাবে না।’

অবিলম্বে জামালপুর, শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com