1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
নাশকতার চেষ্টা করলে প্রতিহত করা হবে: শাজাহান খান - Nadibandar.com
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৯১ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করা হলে আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবো।  

শনিবার সকালে মাদারীপুরে বঙ্গবন্ধু ল’ কলেজের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার সব সময় সতর্ক রয়েছে। জনগণের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ সকলেই তৎপর থাকবে।

শাজাহান খান বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে বলেই দেশের উন্নয়নের কাজ সম্পূর্ণ হচ্ছে। এখনো অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম, বঙ্গবন্ধু ল’ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট রেজাউল করিমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com