1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৯৭ বার পঠিত

কমান্ডার অব রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস লেফটেন্যান্ট জেনারেল ফাদ বিন আব্দুল্লাহ আল-মোতাইর এর আমন্ত্রণে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সরকারি সফরে আজ মঙ্গলবার সৌদি আরব যান সেনাবাহিনী প্রধান শফিউদ্দিন আহমেদ।

সফরকালে তিনি রয়াল সৌদি ল্যান্ড ফের্সেস কমান্ডার, রয়াল সৌদি আর্মড ফোর্সেস এর চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। 

এছাড়াও জেনারেল শফিউদ্দিন আহমেদ সৌদি আরবের আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন এবং পরবর্তীতে পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ২৮ মে দেশে প্রত্যাবর্তন করবেন।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com