1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
যুক্তরাষ্ট্র শাস্তি দেওয়ার কে, প্রশ্ন পরিকল্পনামন্ত্রীর - Nadibandar.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৮৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো মুখোমুখি বিবাদ নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, দেশের নির্বাচনে কেউ অনিয়ম করলে বা বাধা দিলে তাদের শাস্তির আওতায় আনা হবে। নির্বাচন কমিশনে এ বিধান আছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র শাস্তি দেওয়ার কে? সুতারাং এখানে ভয়ের কিছু নেই।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এফআইভিডিবি হলরুমে ‘সুনামগঞ্জ হাওর এলাকার সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা’ শীর্ষক প্রকল্পের ওপর মতবিনিময় কর্মশালায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রত্যেকটা রাষ্ট্র স্বাধীন, প্রত্যেক দেশের আইন ও সংবিধান আছে। দুনিয়াতে স্বার্থের বিনিময়ে কাজ করে যুক্তরাষ্ট্র। আমরা আমাদের স্বার্থের বিবেচনায় কাজ করবো।

পেঁয়াজ ব্যবসায়ীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, পেঁয়াজ আমদানি এরই মধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশে যারা পেঁয়াজের সিন্ডিকেট করেছেন তাদের পেঁয়াজ এখন পচে নষ্ট হবে। তাই সময় আছে এখনো কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পাউবো ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (পূর্বরিজিয়ন) এস এম শহীদুল ইসলাম।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com