1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মিল্কভিটার মানোন্নয়নের সুপারিশ - Nadibandar.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৮৯ বার পঠিত

একাদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জুন) কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় এ সভা।

কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, রাজী মোহাম্মদ ফখরুল, মো. শাহে আলম এবং আব্দুস সালাম মূর্শেদী উপস্থিত ছিলেন।

বৈঠকে ওয়াসার সার্বিক কার্যক্রম সম্পর্কিত আলোচনা করা হয়, ওয়াসার চলমান কার্যক্রমকে আরও গতিশীল করা, কম খরচে বেশী মানুষের কাছে পানি পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে ভারী যানবাহন চলাচলে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কে ব্যারিকেড দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়কে একটি পরিপত্র জারির সুপারিশ করা হয়।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক, মিল্কভিটার চেয়ারম্যান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com