1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
‘মানবস্বাস্থ্যের জন্য ভারসাম্যপূর্ণ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ’ - Nadibandar.com
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৮৮ বার পঠিত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মানব ও প্রাণীস্বাস্থ্যের জন্য ভারসাম্যপূর্ণ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ‘ওয়ান হেলথ’ কনসেপ্টের তিনটি স্তম্ভের মধ্যে সবচেয়ে গতিশীল স্তম্ভ। সুস্থ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ না থাকলে পরিবেশগত সেবা, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জৈবিক নিরাপত্তা এবং সমৃদ্ধিসহ স্থিতিশীল সমাজ উপভোগ করা সম্ভব নয়।

সোমবার (১২ জুন) রাজধানীর একটি হোটেলে ‘ওয়ান হেলথ অ্যাপ্রোচ ফর ট্যাকলিং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অ্যান্ড প্যানডেমিকস’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত ১১তম ওয়ান হেলথ বাংলাদেশ কনফারেন্সের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে ‘ওয়ান হেলথ’ কর্মসূচির অন্যতম প্রধান অংশীদার হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করছে। আমরা দেশের ‘ওয়ান হেলথ’ কার্যক্রমের সমর্থনে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, বনজ, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য সংরক্ষণে পেশাদারদের প্রয়োজনীয়তা চিহ্নিত করতে একসঙ্গে কাজ করছি।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আমাদের ভবিষ্যৎ ককর্মকাণ্ড সফল করতে সংশ্লিষ্ট বিভাগ, বিশেষ করে পরিবেশগত নেটওয়ার্কগুলোতে ‘ওয়ান হেলথ’ পদ্ধতি প্রয়োগ করা হবে।

সম্মেলনে অন্যতম উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রাজাউল করিম। এসময় বাংলাদেশ বনবিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরীসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com