1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ট্যানারি মালিকরা সিন্ডিকেট করলে কাঁচা চামড়া রপ্তানি - Nadibandar.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১০২ বার পঠিত

ট্যানারি মালিকরা সিন্ডিকেট করলে কাঁচা চামড়া রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মনুশি।

বুধবার (২৮ জুন) দুপুরে রংপুরের চিকলি পার্কের লেকভিউ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

ঈদে ট্যানারি মালিকদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এরপরেও ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে মৌসুমি ব্যবসায়ীদের ঠকালে কাঁচা চামড়া রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ভারতের সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধসহ অসাধু ব্যবসায়ীদের রুখতে নজরদারি রাখবে প্রশাসন। ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকা। তবে গরুর চামড়ার দাম বাড়লেও অপরিবর্তিত থাকছে খাসি ও বকরির চামড়ার দাম।

চামড়ার ন্যায্যমূল্য পেতে লবণ লাগিয়ে সাত-আটদিন সংরক্ষণের পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, চামড়ার ন্যায্যমূল্য প্রাপ্তিতে এক সপ্তাহ ঢাকায় চামড়া ঢোকা বন্ধ করা হয়েছে। এছাড়া নিত্যপণ্যের দাম কমাতে সরকার কাজ করছে।

নদী বন্দর/এসএকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com