1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
শীঘ্রই কাঁচা মরিচের দাম কমবে : বাণিজ্যমন্ত্রী - Nadibandar.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
রংপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১০৫ বার পঠিত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। শীঘ্রই মরিচের দাম কমবে। একইসঙ্গে চামড়ার দাম থেকে ব্যবসায়ীরা বঞ্চিত হলে কাঁচা চামড়া রপ্তানির প্রক্রিয়া শুরু করবে সরকার। তবে দেশের চামড়ার মান ভালো তাই আরও বৃহৎ পরিসরে চামড়াজাত পণ্যের উৎপাদন বাড়াতে হবে বলেও জানান তিনি।

সোমবার (৩ জুলাই) দুপুরে এক দিনের সফরে রংপুর এসে মহানগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। চলতি মাস থেকে টিসিবি ১ কোটি পরিবারকে অন্যান্য পণ্যের সঙ্গে চাল দেওয়া শুরু করবে। তবে অনাবৃষ্টি-অতি বৃষ্টির কারণে মরিচের ফলন কম হওয়ায় কেউ কেউ সুযোগটি নিয়েছে। এ ছাড়াও চিনিসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।
পরে বাণিজ্যমন্ত্রী রংপুর কুড়িগ্রাম রোডস্থ নির্মাণাধীন অপু মুনশি ক্যানসার হাসপাতাল পরিদর্শন শেষে নব্দীগঞ্জে নিজ সংসদীয় আসনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে যোগ দেন।

নদী বন্দর/এআরকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com