1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
১২ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ২৪৬ বার পঠিত

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ১২ ঘণ্টা বন্ধ থাকার ফেরিসহ নৌযান চলাচল শুরু করেছে।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে রোববার (২৪ জানুয়ারি) রাত সোয়া ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘাট সূত্র থেকে জানা যায়, রোববার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাত ৯টার দিকে প্রচুর কুয়াশা পড়ায় নদীপথে অন্ধকার নেমে আসে। দিকনির্দেশনামূলক বাতি কুয়াশার প্রকোপে দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সোয়া ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এসময় উভয় ঘাট থেকে ছেড়ে আসা একাধিক ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়। সোমবার সকালে কুয়াশা কিছুটা কমে আসলে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ‘কুয়াশার পরিমাণ কমে এলে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়েছে’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com