1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

সীমান্ত দিয়ে গরু, মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করতে এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

বুধবার (২৬ জুলাই) দুপুরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ময়দান বিওপি এলাকার বাঁশঝানি সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৭৬/১৩-এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে বাঁশঝানি উচ্চ বিদ্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম। ভারতের ১৪ সদস্যের নেতৃত্ব দেন ১২৯ বিএসএফ ব্যাটালিয়নের কমাডেন্ট শ্রী সঞ্জয় কুমার। এসময় উভয় দেশের স্টাফ অফিসার, কোম্পানি ও বিওপি কমান্ডার উপস্থিত ছিলেন। 

পতাকা বৈঠক আলোচনা পর্বে সীমান্তে বিজিবি-বিএসএফ এর নজরদারি বৃদ্ধি করা, গরু ও মাদক চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ এর জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং কোন সমস্যা সমাধানে তথ্য আদান প্রদান বিষয়ে ফলপ্রসু আলোচনা করা হয়।

এছাড়া দু’দেশের সীমান্তে কিছু উন্নয়নমূলক কর্মকান্ডের ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয়। বাংলাদেশ ও ভারতের  মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোন অনাকাঙ্খিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধানে একমত হয় বিজিবি-বিএসএফ।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম জানান, পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আমরা উভয় পক্ষ সম্মত হয়েছি।

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com