1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
দ্বাদশ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে: কাদের - Nadibandar.com
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
রংপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১১৫ বার পঠিত

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে রংপুরে এসেছেন ক্ষমতাসীন দলটির জ্যেষ্ঠ এই নেতা।

ওবায়দুল কাদের বলেন, ‌একটা কথা বলতে পারি শেখ হাসিনার আমলে দেশে যত উন্নয়ন হয়েছে এর বিপরীতে যত বিষোদগার ও প্রোপাগান্ডা করা হোক না কেন, শান্তিপূর্ণ নির্বাচন হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে। মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদগ্রীব হয়ে আছেন।

প্রায় সাড়ে চার বছর পর আগামীকাল বুধবার রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের এই সফরকে ঘিরে পুরো রংপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে উন্নয়নের জয় হবে। মানুষ উন্নয়ন দেখছে। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে।

উল্লেখ্য, আগামীকাল বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে মহাসমাবেশে যোগ দিতে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিকেল ৩টার দিকে নগরীর জিলা স্কুল মাঠে ভাষণ দেবেন তিনি। মহাসমাবেশকে সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com