1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে নির্মিত হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য: মুক্তিযুদ্ধমন্ত্রী - Nadibandar.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৮০ বার পঠিত

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়িতে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু স্ট্যাচু নির্মিত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, এখানে মিউজিয়ামসহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে।

শনিবার প্রকল্প স্থান পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংরক্ষিত সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের সচবি ইসারাত চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনেক আগেই স্ট্যাচু নির্মান করা উচিত ছিল। বিলম্ব হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। বিলম্ব হলেও যে উদ্যোগটা নিয়েছি এতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে। আন্তর্জাতিক মানের স্ট্যাচু করা হবে যাতে দেশি-বিদেশি পর্যটকরা এখানে আসেন।

বাংলাদেশের সব এলাকার মানুষ ভবিষ্যত প্রজন্ম এসে বঙ্গবন্ধুর স্ট্যাচু দেখবে। পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা, ভারত স্ট্যাচু আছে। আমরা আকর্ষণীয়ভাবে এটা করবো। এখানে একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারও অনুমোদিত হয়েছে। এতে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত হবে।

স্ট্যাচু নির্মাণের কারণ হিসেবে মন্ত্রী আরেও বলেন, পদ্মা সেতু বাঙালি জাতির গর্বের বিষয়। পদ্মা সেতুর পাশেই যদি স্ট্যাচুটা করি তাহলে দুটি বিষয় সামঞ্জস্য হবে। দেশি-বিদেশি পর্যটকরা দেখতে আসবে। এর ফলে একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারবে। সেতু দেখতে পাবে, স্ট্যাচু দেখতে পাবে সঙ্গে কনভেনশন সেন্টারও দেখতে পাবে। এরফলে একটি আকর্ষণীয় ব্যাপার হবে পদ্মার পাড়ে।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, পদ্মা সেতুর পাশে বঙ্গবন্ধু স্ট্যাচু হলে দেশ-বিদেশ থেকে মানুষ এখানে আসবে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ও পদ্মা সেতু একসঙ্গে ভীষণ একটা আবেগ এখানে কাজ করবে। সুন্দর মনোরম একটা জায়গা মাননীয় মন্ত্রী পছন্দ করছেন। এ জন্য সকলকে আমরা ধন্যবাদ জানাই।

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com