1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পরিবেশমন্ত্রীর শ্রদ্ধা - Nadibandar.com
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
নদীবন্দর ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৯০ বার পঠিত

রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বর রোডের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকা‌লে শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে মন্ত্রী এ সময় কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত জাতির পিতার পরিবারের সব সদস্যের রুহের মাগফেরাত কামনা করেন।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) ও বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক সঞ্জয় কুমার ভৌমিক, বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন, বিএফআইডিসির চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয় ও অধীন দপ্তর সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com