1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. br3mbo@gmail.com : br3mbo :
  3. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  4. nadibandarzb@outlook.com : ixodovru :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ বার পঠিত

ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বক্তব্যের জেরে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ হারানো এমরান আহমেদ ভূঁইয়া আলোচনায থাকার জন্য নাটক সাজিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, তিনি গিয়েছিলেন, আশ্রয় পাননি। অপেক্ষা করে গেট থেকে চলে এসেছেন। আমার মনে হয়েছে এটি একটি নাটক। সম্ভবত তিনি সপরিবারে মার্কিন ভিসা চাচ্ছেন, সেজন্য এটা নাটক বলে অনেকে বলেছেন। আলোচনায় থাকার জন্য নাটকটি সাজিয়েছেন বলে অনেকে বলছেন। বিভিন্ন মতাদর্শের মানুষ সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, এটিতেই তো এটিই স্পষ্ট হয়। বিএনপি বলে দলীয় কর্মীদের আমরা বিভিন্ন পদে বসিয়েছি, সেটি যে সঠিক নয় সেটি এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন- তাদের আন্দোলন ব্যর্থ হতে পারে না। তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা ভারতে যাবেন নাকি অন্য কোথাও যাবেন সেটি ঠিক করেন- এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আমরা কোথাও যাবো না, আমরা এদেশে আছি, এদেশে থাকবো। রিজভী সাহেবরা সিদ্ধান্ত নিতে পারেন পাকিস্তানে যাবেন নাকি এখানে থাকবেন। কারণ উনাদের মহাসচিব বলেছেন, পাকিস্তানই ভালো ছিল। যদি পাকিস্তানই ভালো বলে তারা মনে করেন তাহলে প্রয়োজনে তারা পাকিস্তান চলে যেতে পারেন বা অন্য কোথাও যেতে পারেন।

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com